নব-দিগন্ত নিউজ ডেস্ক: পয়লা নভেম্বর থেকে আমেরিকার বাজারে আসছে করোনা ভ্যাকসিন? ট্রাম্প প্রশাসনের জারি করা বিজ্ঞপ্তি ঘিরে এমনই জল্পনা শুরু হয়েছে। বিজ্ঞপ্তিতে আমেরিকার সবকটি প্রদেশকে ১লা নভেম্বর থেকে ভ্যাকসিন বন্টনের জন্য তৈরী থাকতে বলা হয়েছে। মার্কিন ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন ইঙ্গিত দিয়েছে, ট্রায়াল পর্ব শেষ হওয়ার আগেই জরুরি ভিত্তিতে ভ্যাকসিন বাজারে আনার অনুমতি দেওয়া হতে পারে।
ট্রাম প্রশাসন সিদ্ধান্ত নিয়েছে, জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত নাগরিক, বিপদসীমায় থাকা নাগরিক ও প্রবীণদের এই টিকা সবার আগে দেওয়া হবে।

Post a Comment