করোনা ভাইরাসের দাপটে বিপর্যস্ত ভারত। টিকা আবিষ্কার না হওয়া এই রোগের কারণে আক্রান্তের সঙ্গে শুরু হয়েছে মৃত্যু মিছিল। এমন উত্তেজক পরিস্থিতিতে কিছুটা আশার আলো দেখালেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডঃ হর্ষ বর্ধন। মে মাসের মধ্যেই করোনা টেস্ট কিট তৈরি হয়ে যাবে দেশে। আইসিএমআরের (ICMR) অনুমোদন পেলেই এই কাজ শুরু করা হবে বলে জানান কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডঃ হর্ষ বর্ধন।
কোনও টেস্ট কিটের মাধ্যমে করোনা সনাক্ত করা সম্ভব? এই প্রশ্ন থেকেই যাচ্ছে। এর আগে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক করোনার ব়্যাপিড টেস্ট কিট বাতিল করে দেয়। যার জন্য উদ্বিগ্ন সমস্ত চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীরা। তবে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী ডঃ হর্ষ বর্ধন জানান, দেশেই তৈরি করা হবে আরটি-পিসিআর (RT-PCR) অ্যান্টিবডি টেস্ট কিট মে মাসের মধ্যে। যার সাহায্যে ৩১ মে-র মধ্যে প্রায় ১ লক্ষ মানুষের করোনা পরীক্ষা করা সম্ভব হবে। তবে এদিনই তিনি স্বাস্থ্য মন্ত্রী, জেলা শাষক, ডিসিপি এবং কমিশনারদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে একটি বৈঠক করেন। সেই বৈঠকে দিল্লির শহরাঞ্চল ও জেলাগুলির স্বাস্থ্য ব্যবস্থার পরিকাঠামো নিয়ে আলোচনা হয়। দিল্লিতে ১০০ টি হটস্পট চিহ্নিত এলাকায় আরও বেশি নজরদারি এবং সচেতন হওয়ার পরামর্শ দেন এবং এই এলাকা গুলিকে সিল করে দেওয়ারও নির্দেশ দেন।
টেস্ট কিট নিয়ে দেশে প্রচুর জল ঘোলা হচ্ছে। এখন চিকিৎসকরা করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের পরীক্ষা করতে পুল টেস্টিং পদ্ধতিকেই বেছে নিয়েছে। ব়্যাপিড টেস্ট কিট কে বাতিল করার পর নিজের দেশেই কিট তৈরিতে জোর দেওয়া হয়েছে স্বাস্থ্য দপ্তরের পক্ষ হতে। তারপর দেশেই আরটি-পিসিআর কিট তৈরিতে সিদ্ধান্ত নেওয়া হয়।

Post a Comment