নব-দিগন্ত নিউজ ডেস্ক: মুম্বাইয়ে নিজের বাংলোকে প্লাস্টিক দিয়ে মুড়ে ফেলেছেন শাহরুখ খান। এর পরেই জল্পনা শুরু হয় মানুষের মধ্যে। শোনা যায়, করোনা থেকে বাঁচতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন বলিউড বাদশা। যদিও বাংলোর চারদিকে প্লাস্টিক লাগানোর প্রকৃত কারণ অন্য বলে জানা যায়।


সূত্রের খবর, এটিই প্রথম নয়, এর আগেও শাহরুখ খান নিজের বাংলোকে প্লাস্টিকে মুড়ে ফেলেছিলেন। শাহরুখ খান প্রতিবারই বর্ষার মরশুমে মন্নতকে প্লাস্টিকে মুড়ে ফেলেন। সাধারণত বৃষ্টির হাত থেকে মন্নতকে রক্ষা করতেই তাঁর বাড়িতে দেখা যায় প্লাস্টিকের কভার।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর