নব-দিগন্ত নিউজ ডেস্ক: সরাসরি সংস্পর্শে এলে বা করোনা আক্রান্ত হাঁচলে বা কাশলে তাঁর নাক বা মুখ থেকে বেরিয়ে আসা জলের কণার মাধ্যমে শুধু জীবাণু অন্যের শরীরে ছড়ায় এমনটাই বলে আসছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। কিন্তু এবার বিশ্ব জুড়ে কয়েকশো বিজ্ঞানীর দাবি, শুধু হাঁচি-কাশি থেকেই নয়, বাতাসেও ছড়ায় করোনা।
খোলা চিঠিতে ৩২টি দেশের ২৩৯ জন বিজ্ঞানী বলেছেন, পরিষ্কার প্রমাণ মিলেছে, যে বাতাসে ছড়িয়ে যাচ্ছে ক্ষুদ্রতর করোনা জীবাণু, তা সংক্রমিত করছে মানুষকে। আগামী সপ্তাহে একটি বৈজ্ঞানিক জার্নালে এই চিঠি প্রকাশিত হবে।
'হু' অবশ্য এখনও এ ব্যাপারে সংবাদমাধ্যমে কোনও মন্তব্য করেনি, যদিও তারা বলেছে, করোনা জীবাণু বায়ুবাহিত- এই দাবি বিশ্বাসযোগ্য নয়।

Post a Comment