নব-দিগন্ত নিউজ ডেস্ক: জলের অপর নাম জীবন। মানবদেহে পর্যাপ্ত পরিমাণ জল খাওয়ার উপকারিতা প্রচুর। জল খেলে ওজন কমে যায় সেটাও প্রমাণিত। গবেষণা করে জানা গিয়েছে যে যখন জল পিপাসা পাবে তখন যদি অল্প গরম জল খাওয়া যায় তাহলে এক বছরের কম সময়ে 12 কেজি পর্যন্ত ওজন কমে যেতে পারে। তাই ওজন কমাতে হলে গরম জল খেতে হবে।


একজন মানুষের শরীরে ঠান্ডা ও গরম জলের প্রভাব ভিন্ন। গরমকালে অনেকেই ফ্রিজ থেকে ঠান্ডা জল বের করে খেয়ে নেন। এটা শরীরের জন্য খুবই ক্ষতিকর। ঠান্ডা জল মানব শরীরে হজম শক্তি কমিয়ে দেয়। আর হজম শক্তি কমে গেলে শরীরে মেদ জমতে বাধ্য। তাই স্বাভাবিক তাপমাত্রার জল খাওয়া ভালো। ওজন কমাতে গেলে গরম জল খাওয়া উচিত।


মানব শরীরে যতটুকু তাপমাত্রা আছে তার থেকে কম তাপমাত্রার জল খেলে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য প্রচুর পরিমাণ শক্তি ক্ষয় হয়। যার ফলে পুষ্টির ঘাটতি করতে শুরু করে। যার প্রথম লক্ষণ হলো স্থূলতা। গবেষণায় জানা গিয়েছে যে খাওয়ার সময় যদি ফ্রিজের ঠান্ডা জল খাওয়া যায় তাহলে খাবারের মধ্যে যে চর্বি থাকে তা পেটে গিয়ে ধারণ করে। 


শরীরের সবকিছু নিয়ন্ত্রণে থাকে গরম জল খেলে। কিডনি ভালো থাকে, হার্ট ভালো থাকে। শরীরে অক্সিজেনের মাত্রা ঠিক থাকে। গরম জল পরিপাক হরমোন গুলিকে উদ্দীপিত করে। ফলে গৃহীত খাবারকে দ্রুত হজম করতে খাদ্য শোষণ করতে গরম জল সাহায্য করে। এর জন্য রেস্তোরাঁয় খাবার পর চা বা কফি অফার করা হয়।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর