বেহালার বীরেন রায় রোডের বাড়ি থেকে বেলুর মঠের দুরত্ব টা কম নয়। লক ডাউনের ফাঁকা রাস্তায় ৪০ মিনিট ধরে নিকটবর্তী কয়েকজন বন্ধু কে সঙ্গে নিয়ে পিছনে ২০০০ কেজি চালের বস্তা নিয়ে পৌঁছে গেলেন বেলুড় মঠে। সেখানে মহারাজ কে স্বাগত করার জন্য তৈরি ছিলেন মঠের মহারাজ রা। প্রায় ২৫ বছর আগে যুবক থাকা কালিন সেখানে গিয়েছিলেন তিনি। মঠের মহারাজদের সঙ্গে গলফ কার্টেও চড়লেন। মঠের তরফ থেকে স্বামী বিবেকানন্দের মূর্তি পেয়ে খুশিও ছিলেন তিনি।



প্রায় ২৫ বছর পর এসেছেন। তখন ছিলেন তিনি যুবক। এখন তিনি বিসিসিআই এর সভাপতি। অনেক দায়িত্ব তার কাঁধে। সেই তাগিদেই তিনি কয়েকদিন আগে ঘোষণা করলেন গরীব দুস্থ দের চাল দান করবেন তিনি। সেই প্রতিশ্রুতি পালনে ২০০০ কিলো চাল তুলে দিলেন।  পরে সংবাদ মাধ্যমের সামনে পড়ে বাউন্সারের সামনেও পড়েন। তাকে প্রশ্ন করা হয় ধোনি ধাওয়ান কোহলি রায়না রা টাকা অনুদান করলেন,তিনি কেন চাল? উত্তরে তিনি আপার কাট খেলে বলেন "সবার ভাবনা সমান না। আমি আমার মত অনুযায়ী কাজ করেছি" প্রয়োজনে পরেও আরও সাহায্য করবো।  সঙ্গে তিনি সতর্ক বার্তাও দিলেন। লক ডাউন সবাই মানুন। আমি আশাবাদী এই দুর্দিন কাটিয়ে সুদিন আমরা অবশ্যই পৌঁছাবো। সবাই বাড়িতে থেকে সুস্থ থাকুন। প্রয়োজনে আরও চাল সহ অন্যান্য সাহায্য দেবো।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর