শ্রীজীব চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর: পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে মঙ্গলবার সকাল থেকেই প্রবল বর্ষণ শুরু হয়। সেই সঙ্গে মুহুর্মুহু বজ্রপাত। এমন পরিস্থিতিতে চাষের জমিতে কাজ করতে গিয়ে বজ্রাঘাতে মর্মান্তিক মৃত্যু হল পূর্ব মেদিনীপুরের দুই কৃষকের। একজন এগরার দুবদা গ্রামের বাসিন্দা অরবিন্দ বেরা (৪০) এবং দ্বিতীয় জন পটাশপুর দু’নম্বর ব্লকের কানপুর এলাকার বাসিন্দা রামকৃষ্ণ পাইখাড়া (৩৫)। এই ঘটনায় এগরার অরবিন্দ বেরা'র স্ত্রীও গুরুতর আহত হন।বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

Post a Comment