শুভেন্দু লায়েক, ঝাড়গ্রাম: ফের সাঁকরাইল ব্লকে সুবর্ণরেখা নদী পেরিয়ে ঢুকে পড়ল দলছুট হাতির দল । স্থানীয় ও বনদপ্তর সূত্রে জানা যায়, গভীর রাতে নয়াগ্রাম ব্লক হয়ে ভরা সুবর্ণরেখা নদী পেরিয়ে দলছুট হাতির দলটি ঢুকে পড়ে সাঁকরাইল ব্লক এর নিপুরা গ্রামে । সূর্যের আলো ফুটতেই গ্রামের ধান জমিতে হাতির দল দেখে আতঙ্কিত হয়ে পড়েন গ্রামবাসীরা । খবর দেওয়া হয় বনদপ্তরে । হাতির দলকে অন্যত্র সরানোর জন্য গ্রামবাসী এবং বনদপ্তর একত্রিত হয়ে কাজ করে । স্থানীয় সূত্রে জানা যায়, হাতির দল ঢুকে পড়ায় প্রচুর কৃষি জমির ফসল নষ্ট হয়েছে।

Post a Comment