শুভেন্দু লায়েক, ঝাড়গ্রাম: আগামী একুশের বিধানসভার নির্বাচনকে পাখীর চোখ করে বঙ্গ-বিজেপি আদা জল খেয়ে ময়দানে নেমে পড়েছে। করোনা পরিস্থিতিতে সেভাবে ভীড় না করে বিভিন্ন জেলার বিভিন্ন প্রান্তে সভা আয়োজিত হচ্ছে।
আজ ঝাড়গ্রাম জেলাতে মন্ডল কমিটির বৈঠক অনুষ্ঠিত হল। জেলার প্রতিটি মণ্ডলের সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে এই বৈঠক করা হয়। বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। 'আমার পরিবার বিজেপি পরিবার'-কে ট্যাগ-লাইন করে তা সাফল্যমন্ডিত করার ডাক দিলেন তারা। এছাড়াও, পরিযায়ী শ্রমিক দের পাশে থাকার বার্তা দেওয়া হয় এদিনের সভায়। এছাড়াও, প্রধানমন্ত্রী 'আত্মনির্ভর ভারত' গঠনের যে ডাক দিয়েছেন সেই বিষয়েও কথা হয় এই সভায়। এছাড়াও সাংগঠনিক শক্তি বৃদ্ধির উপরও আলোকপাত করা হয়।
সভায় উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য কমিটির সদস্য তথা ঝাড়গ্রাম জেলার পর্যবেক্ষক সুজিত অগস্তি ও HMN Zone এর পর্যবেক্ষক তথা পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাত সহ ঝাড়গ্রাম জেলার বিজেপি সভাপতি সুখময় সৎপতি ও জেলা কমিটির বিজেপি নেতৃত্ব।

Post a Comment