শুভেন্দু লায়েক, বাঁকুড়া: করোনাকে প্রতিহত করার জন্য লকডাউনের পথে হাঁটছে সরকার। কাজ হারিয়ে সবার রুজি, রুটিতে টান পড়েছে। তারই মধ্যে আগাম কোনো বিজ্ঞপ্তি না দিয়ে বাঁকুড়া - রানিগঞ্জ ৬০ নাম্বার জাতীয় সড়কের টোল প্লাজায় টোল আদায় শুরু করার প্রতিবাদে বিক্ষোভে সামিল হলেন স্থানীয় মানুষ ও পথচারীরা। মেজিয়ার ডাংমেজিয়ার টোল গেটে সকলে একত্রিত হয়ে বিক্ষোভ দেখান। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মেজিয়া থানার পুলিশ। তারা পরিস্থিতি সামাল দেয়। এদিকে বিক্ষোভের জেরে আপাতত টোল আদায় থেকে পিছু হটে কতৃপক্ষ। বন্ধ করে দেয় টোল আদায়।
স্থানীয়দের দাবী করোনা পরিস্থিতিতে টোল বাবদ টাকা দেওয়া সভার ক্ষেত্রেই অসুবিধাজনক। তাই করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত টোল আদায় বন্ধ রাখুক জাতীয় সড়ক কতৃপক্ষ। কতৃপক্ষকে নিজেদের দাবী মানাতে পারায় খুশি স্থানীয় মানুষজন।

Post a Comment