নব-দিগন্ত নিউজ ডেস্ক: স্বাভাবিক জীবনযাত্রায় চরম বিপর্যয় নেমে আসতে পারে যদি রাতারাতি লকডাউন তুলে দেওয়া হয়। ভারত বর্তমানে চতুর্থ আনলকের দিকে পা বাড়াচ্ছে। আর তার ঠিক একদিন আগেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা তাড়াহুড়ো করে লকডাউন তোলা নিয়ে সতর্ক করলো বিশ্ববাসীকে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডিরেক্টর জেনারেল টেড্রোস আধানাম বলেছিলেন, দ্রুত জীবনযাত্রা স্বাভাবিক করে দেওয়ার ফল জীবনযাত্রা আরো বিগরে দিতে পারে। যেসব দেশ গুলি এই ভাইরাসকে নিয়ন্ত্রণে নিয়ে এসেছে একমাত্র তারাই পারে আনলকের দিকে হাঁটতে অর্থাৎ জীবনযাত্রা স্বাভাবিক করার পথে আসতে পারে।
যারা জীবনযাত্রা স্বাভাবিক করতে চায় তাদের আগে সংক্রমণ কমানোর ইচ্ছা থাকতে হবে। জীবনযাত্রা স্বাভাবিক করার আগে নিশ্চিত করতে হবে যে আমরা এই ভাইরাস টিকে ছড়িয়ে যেতে সাহায্য করছি না। যাদের এই ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি তাদের রক্ষা করতে হবে। নিজেদের সাবধানতার চূড়ান্ত লক্ষ্য রাখতে হবে।
এর আগেও বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছিল লক ডাউন তুলতে হলে আগে চূড়ান্ত নজরদারি প্রয়োজন। নিয়মকানুন শিথিল হওয়ার পর যদি সাবধানতা সঠিক ভাবে অবলম্বন না করা হয় তাহলে আবার দ্রুত গতিতে এই ভাইরাস ছড়িয়ে পড়তে পারে। কিন্তু বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে করোনা ভাইরাসের প্রভাব অনেকটাই কম ইতালি সহ গোটা ইউরোপে। আর তাই ইউরোপ আস্তে আস্তে স্বাভাবিক জীবনে ফিরে আসার প্রক্রিয়া চালাচ্ছে।
ধীরে ধীরে ছন্দে ফিরতে চাইছে ভারতও। তবে নতুন করে WHO'র সতর্কতা চিন্তা বাড়াবে।

Post a Comment