শ্রীজীব চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর: পূর্ব মেদিনীপুর জেলার কাঁথির কুমারপুর এলাকায় দেবী সেবা সদন মন্দিরের সামনে মঙ্গলবার মারুতি ও বাইকের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। এদিন দারুয়ার দিক থেকে দ্রুতগতিতে ছুটে আসা একটি মোটর বাইক আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টো দিক থেকে আসা মারুতিতে সজোরে ধাক্কা মারে। তৎক্ষনাৎ স্থানীয়দের তৎপরতায় গুরুতর আহত অবস্থায় বাইক চালককে চিকিৎসার জন্য কাঁথি মহকুমা হাসপাতালে প্রেরণ করা হয়। পরে খবর পেয়ে কাঁথি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাগ্রস্ত দুটি গাড়িকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
পূর্বমেদিনীপুর : কুমারপুর এলাকায় মারুতি ও বাইকের মুখোমুখি সংঘর্ষ, এলাকায় চাঞ্চল্য
Ash King
0
Comments
Tags
State

Post a Comment