শ্রীজীব চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর: গর্ভবতী মহিলাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা কচুরিপানা ভর্তি নয়ানজুলিতে উল্টে গেল অ্যাম্বুলেন্স। সোমবার ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার ভূপতিনগর থানার ভগবানপুর ২ নম্বর ব্লকের মুগবেড়িয়া ষড়ঙ্গী পুকুর এলাকায়।
ঘটনাটি স্থানীয়দের দৃষ্টিগোচর হতেই তারা তৎক্ষনাৎ ছুটে এসে ওই মহিলা সহ ২ জন ব্যক্তিকে উদ্ধার করে দ্রুততার সঙ্গে হাসপাতালে প্রেরন করেন। খবর পেয়ে পরে ভূপতিনগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাড়িটিকে উদ্ধার করেন।

Post a Comment