নব-দিগন্ত নিউজ ডেস্ক: সকালের দিকে বিশাল হোয়েল শার্ক ভেসে এল সমুদ্র সৈকতে। তামিলনাড়ুর বালিনোক্কাম বিচে পড়ে গেল হইচই।
এই প্রজাতির মাত্র 4 টি হাঙরের দেখা মিলেছিল গত চার বছরে মান্নার উপসাগর ও পালক উপসাগরে। আবার রবিবার দেখা মিলল এই বিচে। এ এন আই সংবাদসংস্থা টুইটারে এই ছবি শেয়ার করেছেন। তবে এখনও পর্যন্ত জানা যায়নি হাঙ্গরটি জীবিত নাকি মৃত।
এই রামানাথপুরম জেলাতে গত জুন মাসে 18 ফুট লম্বা একটি হোয়েল শার্কের মৃতদেহ পাওয়া যায়। ময়নাতদন্তের পর এই মৃতদেহটি এই বিচেই কবর দেয় বন দফতরের কর্মীরা।
সংবাদমাধ্যমে বনদফতরের এক কর্মী জানিয়েছেন মাত্র 4টি হাঙ্গর গত 4 বছরে এই মান্নার উপসাগর এবং পালক উপসাগরে দেখা গিয়েছে। আইনের বিরুদ্ধে গিয়ে এদের শিকার করলে 3-7 বছর পর্যন্ত জেল হতে পারে।

Post a Comment