শুভেন্দু লায়েক, বাঁকুড়া: বাঁকুড়া জেলার গঙ্গাজলঘাটী ব্লকের একটি ক্ষুদ্র গ্রাম জামগাড়ি, গ্রামের আকার ক্ষুদ্র হলেও এই গ্রামে একাধিক বৃহৎ মনের মানুষের বাস। এই সব মানুষের দীর্ঘ প্রচেষ্টার ফলে তৈরি হয়েছে জামগাড়ি নবীন সংঘ। সারা বছর ধরেই ধারাবাহিক ভাবে সমাজের জন্য বিভিন্ন সেবামূলক কাজ করে আসছে এই ক্লাব।


এই করোনা আবহে রক্তের ঘাটতি মেটানোর জন্য এই ক্লাবের উদ্যোগে আয়োজিত হয়েছিল একটি রক্তদান শিবির। করোনার ভয়াবহ পরিস্থিতিতে সমস্ত রকম স্বাস্থ্য বিধি মেনে ১০জন মহিলা সহ মোট ৫৪ জন এই শিবিরে রক্ত দান করলেন। রক্তদাতাদের সকলকে একটি পুষ্টিকর টিফিন ও সকলের জন্য লাঞ্চের ব্যবস্থা করা হয়েছিল। 


অনুষ্ঠানের শেষে সকলের হাতে একটি করে চারা গাছ তুলে দেওয়া হয়। নবীন সংঘের সভাপতি বুদ্ধদেব কর্মকার জানান, "সবুজায়ন ঘটানোর লক্ষ্যে আমরা আজ সবার হাতে চারা গাছ তুলে দিচ্ছি।" অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিত্যানন্দপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা। তাদের এহেন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সমাজের বিশিষ্ট জনেরা।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর