নব-দিগন্ত নিউজ ডেস্ক: মুখে মাস্ক ছাড়াই ঘুরে বেড়াচ্ছে। তাই পুলিশের ভ্যানে তুলে অভিযুক্তকে নিয়ে যাওয়া হল থানায়। তবে সেই অভিযুক্তকে যদি কোনও মানুষ ভাবেন তাহলে তা ভুল। মাস্ক না পরায় থানায় নিয়ে যাওয়া হয়েছে একটি ছাগলকে।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া খবর অনুযায়ী, ছাগলটি মাস্ক না পরায় গ্রেপ্তার করে পুলিশ। পরে ছাগলটির মালিকের অনুরোধে ছেড়ে দেওয়া হয়। কিন্তু সত্যিই কি মাস্ক না পরায় কানপুরের পুলিশ গ্রেফতার করেছিল ছাগলটিকে?
@kanpurnagarpol का एक और अजीबोग़रीब वीडियो हुआ #वायरल
— Divas pandey (journalist) (@divaspandeynews) July 26, 2020
बेकनगंज पुलिस @Uppolice द्वारा बकरे को जीप में ले जाते हुए #वीडियो हुआ वायरल#बेकनगंज के दादा मियां #कुड़कुड़ चाय वाले के पास का है वीडियो
युवक ने #Police पर जबरन बकरा ले जाने का भी लगाया आरोप @igrangekanpur@adgzonekanpur pic.twitter.com/aXcuZjz779
এবিষয়ে ওই থানার এক পুলিশকর্মী জানান, এলাকায় একটি ছেলেকে মাস্ক না পরে ওই ছাগলটি নিয়ে ঘুরতে দেখেন তাঁরা। ছেলেটিকে ডাকতেই সে ছাগল ফেলে পালিয়ে যায়। পরে ছাগলটির মালিক এলে তাঁর হাতে তুলে দেওয়া হয়। এভাবে বিনা মাস্কে ঘোড়ার কারণে সতর্ক করে দেওয়া হয় ছাগলের মালিককেও।

Post a Comment