জলপাইগুড়িতে নতুন করোনা আক্রান্ত হলেন আরও ১৪ জন। এই নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ছাড়াল ৩০০ জন।
কোরোনা মোকাবিলায় স্বাস্থ্য দপ্তরের উত্তরবঙ্গের OSD ডাঃ সুশান্ত রায় বলেন, “জলপাইগুড়ি জেলায় নতুন করে ১৪ জনের শরীরে কোরোনা সংক্রমণের হদিস মিলেছে । তাঁদের প্রত্যেককে বিশ্ববাংলা ক্রীড়াঙ্গনের কোভিড হাসপাতালে নিয়ে আসা হচ্ছে। আমাদের সেফ হোমে এখনও কাউকে ভরতি করতে হয়নি। জলপাইগুড়ি কোভিড হাসপাতালে ৭৮ জন চিকিৎসাধীন রয়েছেন। আমরা গতকাল ১৪ জনের ছুটি দিয়েছি। আজ আবার ১৭ জনকে ছুটি দেওয়া হচ্ছে।”

Post a Comment