নব-দিগন্ত নিউজ ডেস্ক: সবকিছু ঠিকঠাক ছিল। হঠাৎ করে খবর এল চেন্নাই সুপার কিংসের একজন খেলোয়ার সহ 11 জন স্টাফ করোনা ভাইরাসে আক্রান্ত এবং সুরেশ রায়না এই বছরের আইপিএল থেকে তার নিজের নাম তুলে নেন। কিন্তু কেন তিনি তাঁর নিজের নাম তুলে নেন এই বিষয়ে গতকাল পর্যন্ত পরিষ্কার কিছু ছিল না। শুধু জানা যায় যে সুরেশ রায়না নিজের ব্যক্তিগত কারণে দেশে ফিরছেন।
অবশেষে অফিশিয়ালি ভাবে কিছু ঘোষণা না হলেও কিছুটা আন্দাজ করা গিয়েছে। পাঠানকোটের থারিয়াল গ্রামে বাস করেন সুরেশ রায়নার পিসি এবং পিসেমশাইরা। গত 19 আগস্ট রাতের বেলা ছাদের মধ্যে শুয়ে থাকা পিসি, পিসেমশাই এবং তার সন্তানদের উপর অজ্ঞাত পরিচয় কয়েক জন দুষ্কৃতী হামলা করে। ধারালো অস্ত্রের আঘাতে প্রাণ হারান বছর 54 বয়সী পিসেমশাই। গুরুতর জখম হন পিসি এবং তার সন্তানরা। পুলিশ তদন্ত শুরু করে দিয়েছে ইতিমধ্যে। অশোক কুমার রায়নার পরিবার সুরেশ রায়নার আত্মীয় জানার পর তদন্তের গতি বেড়ে গিয়েছে। যদিও এখনো পর্যন্ত কোনও দুষ্কৃতী গ্রেফতার হয়নি। হয়তো এই কারণেই সুরেশ রায়না এই বছরের আইপিএল থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন।
এদিকে চেন্নাই সুপার কিংস দলের দীপক চাহার সহ ঋতুরাজ গায়কোয়ার নামে আরও একজন করোনা ভাইরাসে আক্রান্ত হলেন। ইতিমধ্যে দল রায়নার বিকল্প খুঁজতে শুরু করে দিয়েছে।

Post a Comment