শ্রীজীব চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর: চলন্ত গাড়িতে আচমকাই আগুন লাগার ঘটনায় শনিবার সকালে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় পূর্ব মেদিনীপুর জেলার এগরায়। এদিন দীঘা-মেদিনীপুর রাজ্য সড়কের এগরা হাসপাতাল মোড় এলাকায়, একটি চলন্ত মারুতিতে হঠাৎ আগুন লেগে যায় ও পরে বিস্ফোরণ ঘটে। গাড়িটির মধ্যে থাকা গ্যাস সিলিন্ডার ফেটেই এই বিপত্তি বলে জানা গিয়েছে। চালক সহ যাত্রীরা সময় মতো গাড়ি থেকে বেরিয়ে যাওয়ায় কেউ হতাহত হয়নি। তবে দুর্ঘটনার জেরে গাড়িটি সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়।

Post a Comment