নব-দিগন্ত নিউজ ডেস্ক: শিশুমনের বিকাশে খেলনার গুরুত্ব অপরিসীম। একথা একবাক্যে স্বীকার করে গেছেন কবিগুরু রবীন্দ্রীনাথ ঠাকুরও। শিশুদের হাতে তাই নিত্যনতুন খেলনা তুলে দেওয়ার ভাবনা চলছে, আজ 'মন কি বাত' অনুষ্ঠানে এমনটাই জানালেন প্রধানমন্ত্রী।খেলনা তৈরির ক্ষেত্রে আত্মনির্ভর হওয়ার ডাক দিলেন তিনি।
প্রধানমন্ত্রী আরও বলেন, খেলনার মাধ্যমে শিক্ষা দেওয়ার বিষয়েও আলোচনা চলছে। বিশ্বে খেলনার বাজার প্রায় ৭ লক্ষ কোটি টাকার, অথচ সেখানে ভারতের অংশীদারিত্ব অত্যন্ত নগন্য। এবার সময় এসেছে 'টিম আপ ফর টয়েজ' প্রকল্প শুরু করার। এই প্রকল্প 'ভোকাল ফর লোকাল' এর সঙ্গে সাযুজ্যপূর্ণ।
এর পাশাপাশি, সেপ্টেম্বর মাস জুড়ে পালন হতে চলা 'পুষ্টি-মাস' প্রসঙ্গ তোলেন প্রধানমন্ত্রী। শিশুদের বিকাশের ক্ষেত্রে খাবারে পুষ্টিগুণ অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই বিষয়েও কথা বলতে শোনা যায় তাকে।

Post a Comment