নব-দিগন্ত নিউজ ডেস্ক: সংগীতসম্রাজ্ঞী লতা মাঙ্গেস্করের আবাসনে করোনা হানা। আবাসনে আক্রান্ত মোট ৫ জন। এর জেরে আবাসন সিল করল বৃহন্মুম্বই পৌরসভা।
দক্ষিণ মুম্বাইয়ের চম্বালা হিলস এলাকায় পেডার রোডের ওপর প্রভুকুঞ্জ বহুতল সিল করে দেন পুরকর্মীরা। এই আবাসনেই থাকেন লতা মাঙ্গেস্কর। তবে লতা মাঙ্গেস্কর ও তার পরিবার সুস্থ আছেন বলে জানানো হয়েছে।
লতাজির পরিবারের তরফে জানানো হয়েছে, সোসাইটি কতৃপক্ষ ও পৌরকতৃপক্ষ মিলিত ভাবে আবাসন সিল করেছে। এখানে বহু প্রবীণ মানুষের বাস থাকায় সতর্কতা অবলম্বন জরুরি ছিল। লতাজির পরিবারের সদস্যদের স্বাস্থ্য সম্পর্কিত কোনোপ্রকার অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার কথাও বলা হয়েছে বিবৃতিতে।

Post a Comment