নব-দিগন্ত নিউজ ডেস্ক: চলছিল জন্মদিনের পার্টি। হটাৎ ভেঙে পড়ল আস্ত রেস্তোরা। ঘটনাটি ঘটেছে চীনের শানজি প্রদেশের জিয়াংফেন এলাকায়। মৃত্যু হয়েছে অন্তত ২৯ জনের। জখম আরও বহু। সকলকে উদ্ধার করে ভর্তি করা হয়েছে হাসপাতালে।


জানা যায়, পার্টিতে যখন সবাই হই-হুল্লোড় করছিল তখনই হটাৎ ভেঙে পড়ে ওই দুতলা রেস্তোরা। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন প্রায় ৯০ জন মানুষ। পড়ে উদ্ধারকারী দল গিয়ে ধ্বংসস্তূপ সরিয়ে তাঁদের উদ্ধার করে। শেষ পাওয়া খবর অনুযায়ী, মোট ২৯ জনকে মৃত অবস্থায় ও ৬০ জনকে জখম অবস্থায় উদ্ধার করা হয়েছে। আহতদের মধ্যে অনেকেই অবস্থা আশঙ্কাজনক।


ঠিক কি কারণে এই দুর্ঘটনা ঘটেছিল তা স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু করেছে প্রশাসন।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর