নব-দিগন্ত নিউজ ডেস্ক: মধু একটি উপকারী বিশেষ দ্রব্য। কাশি সারাতে মধু একটি অন্যতম জিনিস। এছাড়াও খুসখুসে ভাব, গলা ব্যথা ইত্যাদি ছোটখাটো রোগ সারাতে মধু অত্যন্ত উপকারী। এছাড়া মধুর সঙ্গে আদার রস মিশিয়ে সেবন করলে খুব তাড়াতাড়ি কাশি সেরে যায়।


মনে রাখা উচিত মধু একটি অ্যান্টি ব্যাকটেরিয়াল ও অ্যান্টি ফাংগাল। এছাড়া কোথাও কেটে গেলে সেই কাটা জায়গাটি মধু সারিয়ে তুলতে সাহায্য করে। মধু মায়ো ক্লিনিকের মতো শরীরে একাধিক রোগ সারায়।


চামড়ার জন্য মধু একটি উপকারী দ্রব্য। বেসন, মধু, দই একসঙ্গে মিশিয়ে একটি প্যাক তৈরি করে যদি মুখে লাগানো যায় তাহলে তৈলাক্ত ত্বকের মানুষরা খুব উপকার পায়। 


যদি কারো ঘুমের ঘাটতি হয়, তবে তার ক্ষেত্রে মধু উপকারী দ্রব্য হতে পারে। মধু খেলে ঘুম ভালো হয়। শরীরে এর একটা হালকা প্রভাব থেকে যায়। প্রতিদিন ঘুমোতে যাওয়ার আগে এক কাপ দুধের সঙ্গে মধু মিশিয়ে পান করলে শরীর ভালো থাকে। 


মধু ঠোঁটকে ভালো রাখতেও ব্যবহার করা হয়। মধু ব্যবহার করলে ঠোঁট নরম হয়। সাধারণত মাস্ক এর মত মধুকে ঠোঁটের মধ্যে লাগিয়ে রাখলে উপকার পাওয়া যায়।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর