নব-দিগন্ত নিউজ ডেস্ক: দেশে করোনা আক্রান্তের সংখ্যা হু হু করে বেড়েই চলছে। কিছুতেই রোখা যাচ্ছে না সংক্রমণ। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন প্রায় ৭৯ হাজার। 


স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘন্টায় ৭৮ হাজার ৭৬১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৩৫ লক্ষ ৪২ হাজার ৭৩৪ জন। গত ২৪ ঘন্টায় দেশে মৃত্যু হয়েছে ৯৪৮ জনের। ফলে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৩ হাজার ৪৯৮ জন। এখনও পর্যন্ত দেশে করোনাকে জয় করে ঘরে ফিরেছেন ২৭ লক্ষ ১৩ হাজার ৯৩৪ জন।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর