Image is for illustration purpose only


শুভেন্দু লায়েক, বাঁকুড়া: আবার জলে ডুবে মৃত্যুর ঘটনা ঘটল বাঁকুড়া জেলার সিমলাপাল পঞ্চায়েতের বাদাগেড়িয়া গ্রামে। জলে ডুবে মৃত্যু হয় অমিত দে নামের এক কিশোরের। বছর এগারোর এই কিশোর অমিত দে বাঁধে স্নান করতে গিয়ে ডুবে মারা যায়।


স্থানীয় সূত্রে জানা গিয়েছে  ওই বাঁধটির গভীরতা প্রায় পঁচিশ থেকে তিরিশ ফুট। অমিত তার বন্ধুবান্ধবদের সাথে স্নান করতে গিয়েছিল ওই বাঁধে। অমিত বাঁধে ঝাঁপ দেবার বেশকিছুক্ষণ পরেও জলের ওপরে উঠে আসছিল না, তা দেখে তার বন্ধুরা চিৎকার শুরু করে। খবর দেওয়া হয় তার বাড়িতেও। ততক্ষণে আশেপাশে থাকা লোকজন তাকে খোঁজাখুঁজি শুরু করে দেয়। 


পরে তাকে খুঁজে পেয়ে সিমলাপাল হাসপাতালে নিয়ে যায়। সেখানে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর