নব-দিগন্ত নিউজ ডেস্ক: আগামী পয়লা সেপ্টেম্বর পৃথিবীর কাছাকাছি আসতে চলেছে একটি গ্রহাণু। গ্রহাণুটির নাম দেওয়া হয়েছে 11 ES4। এই গ্রহাণুটি আকারে খুব একটা বড়ো না হলেও চিন্তা বাড়াচ্ছে পৃথিবী ও এর মাঝের দূরত্ব। এই গ্রহাণুটি চাঁদের তুলনায় আরও বেশি কাছে চলে আসবে বলে মনে করছেন বিজ্ঞানীরা।


The Jet Propulsion Laboratory (JPL) জানাচ্ছে, তাঁরা ইতিহাস ঘেঁটে দেখেছেন, এত কাছে কোনওদিনই কোনও গ্রহাণু আসেনি। ১৯৮৭ সালে পৃথিবীর সবচেয়ে কাছ দিয়ে একটি গ্রহাণু উড়ে যায়। তার দূরত্ব ছিল ২০ লক্ষ কিলোমিটারের কিছু বেশি। কিন্তু মার্চ মাসে চিহ্নিত করা এই গ্রহাণু আসবে পৃথিবীর আরও কাছে।


নাসার বিজ্ঞানীরা মনে করছেন, এই গ্রহাণু পৃথিবী থেকে মাত্র ১২ লক্ষ কিমি দূরে থাকবে। অর্থাৎ পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদের তুলনায় প্রায় ২৬ লক্ষ কিমি কাছাকাছি। আর এটাই ভাবাচ্ছে বিজ্ঞানীদের। 

তবে খুব কাছে চলে এলেও পৃথিবীর সঙ্গে এর সংঘর্ষ হবে না বলে মনে করছেন বিজ্ঞানীরা।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর