বিশ্বের তৃতীয় বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম এবার ভারতে হতে চলেছে। ১০০ একর জমির উপর রাজস্থানে ৩৫০ কোটি টাকা খরচ করে স্টেডিয়াম তৈরি করা হচ্ছে।


রাজস্থানের আহমেদাবাদের মোতেরায় এই স্টেডিয়ামের কাজ চলছে। স্টেডিয়াম বানানোর কাজ প্রায় শেষের দিকে। প্রায় এক লক্ষ দশ হাজার মানুষ একসঙ্গে বসে খেলা দেখতে পারবেন স্টেডিয়ামে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম স্টেডিয়ামটি অস্ট্রেলিয়ার মেলবোর্নে অবস্থিত। যেখানে ১.০২ লক্ষ মানুষ বসে খেলা দেখতে পারেন একসঙ্গে। জানা যাচ্ছে রাজস্থানে তৈরি হওয়া এই স্টেডিয়ামে বসার জায়গা হবে ৭৫,০০০। 



স্টেডিয়াম তৈরির জন্য জমি নির্ধারণের কাজ হয়ে গিয়েছে। প্র্যাকটিস গ্রাউন্ড থাকবে এখানে। জানা যাচ্ছে যে এই মাঠে রঞ্জি ম্যাচ আয়োজন করা হবে। ইনডোর গেমস আয়োজন করার জন্য জায়গা থাকবে এই স্টেডিয়ামে। তাছাড়াও ৪,০০০ গাড়ি পার্কিং এবং ক্লাব হাউসের ব্যবস্থা থাকবে এই স্টেডিয়ামে।


তবে অনেকের মনেই প্রশ্ন উঠতে পারে যে এত টাকা কোথা থেকে আসবে? জানা যাচ্ছে যে বিসিসিআই দেবে ৯০ কোটি টাকা এবং রাজস্থান বিসিসিআই এর কাছে ১০০ কোটি টাকা অনুদান চাইবে। ১০০ কোটি টাকা লোন নেওয়া হবে। বাকি ৬০ কোটি টাকা স্টেডিয়ামের কর্পোরেট বক্স বিক্রি করে তোলা হবে।



ওয়ার্ল্ড ক্লাস ক্রিকেট অ্যাক্যাডেমি গড়ে তোলা হবে এই স্টেডিয়ামে। দুটি রেস্তোরা থাকবে দর্শকদের জন্য এবং আন্তর্জাতিক স্তরের ক্রিকেটারদের প্র্যাকটিসের জন্য থাকবে ৩০ টি নেট এবং থাকছে ২৫০ টি আসন যুক্ত প্রেস কনফারেন্স রুম।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর