ফাইল চিত্র
গালওয়ান সীমান্তে ২০ ভারতীয় জওয়ান শহীদ হওয়ার পরেই দেশ উত্তাল হয়েছে। ডাক দেওয়া হয়েছে চীনকে বয়কটের। কেন্দ্রও সুর মিলিয়েছে তাতে। ভারতে নিষিদ্ধ হয়েছে ৫৯টি চীনা অ্যাপ।
কিন্তু এরপরই প্রশ্ন উঠতে শুরু করে বিকল্প নিয়ে। নিষিদ্ধ অ্যাপগুলির বিকল্প কি? অ্যাপের প্রয়োজনীয়তা কিভাবে মেটানো হবে তাই নিয়ে যখন সন্দিহান দেশবাসী, তখন পথ বাতলালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আত্মনির্ভরতা অর্জনের কথা আগেই বলেছিলেন তিনি। এবার সেই সুতোতেই গাঁথলেন তথ্যপ্রযুক্তি জগতের অনন্ত সম্ভাবনাকে। তথ্য প্রযুক্তির স্টার্টআপ সংস্থাগুলিকে অ্যাপ তৈরির চ্যালেঞ্জ দিলেন তিনি। প্রধানমন্ত্রীর স্লোগান: আত্মনির্ভর দেশ গড়ার জন্য কোডিং করা যাক।
প্রধানমন্ত্রী এ দিন বলেন, "আমাদের টেক স্টার্টআপ ও টেক কমিউনিটিকে উৎসাহিত করতে বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রক অটল ইনোভেশন মিশনের অধীনে নিয়ে আসছে আত্মনির্ভর ভারত চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জটির স্পষ্টতই দু'টি অংশ রয়েছে। একদিকে আমাদের লক্ষ্য চালু অ্যাপগুলির জোরদার বিপণন। অন্যদিকে নতুন অ্যাপ তৈরি করা।"

Post a Comment