নব-দিগন্ত নিউজ ডেস্ক: করোনা ভাইরাসের মহামারীর জন্য মানুষের স্বাভাবিক জীবনযাপন বিপর্যস্ত। যত দিন গড়াচ্ছে বিশ্বের অবস্থা ততোই ভয়ংকর হচ্ছে। আর এই ভাইরাসের কারণে সবচেয়ে খারাপ অবস্থায় আছে আমেরিকা, ব্রাজিল এবং ভারত। সংক্রমণের নিরিখে এই তিন দেশ যথাক্রমে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় নম্বরে রয়েছে। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলল যে এই তিনটি দেশ করোনাভাইরাস এর ভয়াবহ আক্রমণকে ঠিক সামলে নিতে পারবে।
ডক্টর মাইকেল রায়ান (বিশ্ব স্বাস্থ্য সংস্থার এমার্জেন্সি প্রোগ্রামের প্রধান) বৃহস্পতিবার বললেন যে, করোনাভাইরাস এর প্রভাব আমেরিকা, ব্রাজিল এবং ভারতে বেড়ে চলেছে ঠিকই কিন্তু ওরা শক্তিশালী দেশ এবং আভ্যন্তরীণ ক্ষমতা অনেক। তাই তারা এই রোগের বিরুদ্ধে লড়াই করে কঠিন পরিস্থিতিকে ঠিক সামলে নেবে।
গত 24 ঘণ্টায় আমেরিকাতে 76 হাজার 570 জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে এবং মৃত্যু হয়েছে 1225 জনের। বর্তমানে আমেরিকাতে মোট 41 লাখ 69 হাজার 991 জন আক্রান্ত হয়েছে এবং এই ভাইরাস প্রাণ ছিনিয়ে নিয়েছে 1 লক্ষ 47 হাজার 333 জনের। সেই সঙ্গে সঙ্গে গত 24 ঘন্টার ভারতের রিপোর্টও উদ্বেগ বাড়িয়েছে। 50 হাজারের বেশি মানুষ একদিনে আক্রান্ত হয়েছেন এবং মৃত্যু হয়েছে 740 জনের।
হু এর তরফ থেকে ব্রাজিল, ভারত এবং আমেরিকার প্রশংসা শোনা গেলেও করোনা ভাইরাসের ভ্যাকসিন সম্পর্কে কোনও তথ্য জানা যায়নি। ভ্যাকসিন প্রসঙ্গে বুধবার মাইকেল রায়ান বলেছিলেন, করোনা ভাইরাসের প্রতিষেধক এখনই হাতে পাওয়ার আশা না করাই ভালো। এই ভ্যাকসিন 2021 সালের আগে পাওয়া যাবে না। ভ্যাকসিন তৈরিতে গবেষকরা অনেকটা এগিয়ে থাকলেও খুব তাড়াতাড়ি যে বাজারে আসবে সেটা আশা করা যায় না।

Post a Comment