নব-দিগন্ত নিউজ ডেস্ক: করোনার থাবা বিনোদন জগতে বেড়েই চলছে। এবার করোনা আক্রান্ত হয়েছেন সঙ্গীতশিল্পী অভিজিৎ ভট্টাচার্যর ছেলে ধ্রুব ভট্টাচার্য।
সঙ্গীতশিল্পী অভিজিৎ ভট্টাচার্য জানান, ছেলে দেশের বাইরে যাওয়ার পরিকল্পনা করায় তাঁকে যাওয়ার আগে করোনা পরীক্ষা করাতে হয়। তখনই কোভিড পজিটিভ আসে। আপাতত তাঁর শরীরে করোনার কোনও উপসর্গ নেই। হালকা সর্দি-কাশি থাকায় চিকিৎসকের পরামর্শে বাড়িতেই কোয়ারেনটাইনে থাকবেন ধ্রুব।
তবে এখন কেমন আছেন অভিজিৎ? সঙ্গীতশিল্পী জানান, আপাতত তিনি সুস্থ। নিয়মমাফিক করোনা পরীক্ষা করিয়েছেন অভিজিৎ। সেই রিপোর্ট নেগেটিভ আসে। তারপরেই কাজ শুরু করেছেন শ্যুটিংয়ের। ছেলের রিপোর্ট পজিটিভ আসায় আবার তাঁর করোনা পরীক্ষা করা হবে।

Post a Comment