নব-দিগন্ত নিউজ ডেস্ক: করোনা ভাইরাসের সংক্রমণ আটকাতে ব্রহ্মাস্ত্র মাস্ক। কোন ধরনের মাস্ক সবচেয়ে বেশি ভাইরাস আটকাতে উপযোগী সে সম্পর্কে বিভিন্ন বিজ্ঞানীরা বিভিন্ন মতামত পেশ করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা আগেই জানিয়েছিল সার্জিক্যাল মাস্ক পরেই করোনাভাইরাসকে সবচেয়ে বেশি আটকানো সম্ভব এবং জানানো হয়েছিল যে এই সার্জিক্যাল মাস্ক অতিক্ষুদ্র ভাইরাসকে আটকাতে পারেনা এবং সুতির কাপড়ের মাস্ক পড়তে উপদেশ দেওয়া হয়েছিল। কিন্তু বর্তমানে বলা হচ্ছে রেস্পিরেটরি ভালব যুক্ত n95 মাস্ক যদি সঠিকভাবে ব্যবহার না করা হয় তাহলে বিপদের সম্ভাবনা বাড়বে কমবে না। বর্তমানে এই বিষয় নিয়ে সংশয় সৃষ্টি হয়েছে যে কোন মাস্ক পরা উচিত এবং কোন মাস্ক পরা উচিত নয়। তবে অস্ট্রেলিয়ার একদল বিজ্ঞানীরা জানিয়েছেন যে করোনাভাইরাসকে রুখতে বাড়ির তৈরি সুতি কাপড়ের ফেস মাস্ক সবচেয়ে বেশি উপযোগী।
সম্প্রতি বিজ্ঞানীরা এক স্তরীয় মাস্ক এবং দ্বী স্তরীয় মাস্কের ভিডিও ক্যামেরার মাধ্যমে তুলনামূলক পরীক্ষা করেন। ওই পরীক্ষার মাধ্যমে দেখা যায় যে কথা বলার সময় থুতু খুব সহজেই সুতির কাপড়ের মাস্কে আটকে যায়। তবে হাঁচি-কাশির ক্ষেত্রে দ্বিস্তরীয় মাস্কই বেশি উপযোগী। কিন্তু বিজ্ঞানী মহলের দাবি সবসময় ত্রিস্তরীয় মাস্ক ব্যবহার করা উচিত। তবে গবেষণার পর বিজ্ঞানীমহলের একটাই দাবী যে বাড়িতে তৈরি সুতির কাপড়ের মাস্কের চেয়ে ভাইরাস আটকাতে আর কোনও মাস্ক এতটা সক্ষম নয়। নাক এবং মুখ সুতির কাপড়ের মাস্কের দ্বারা ঢাকা থাকলে কোনও ভাইরাস শরীরে প্রবেশ করতে পারবে না।
তাছাড়া এই সুতির কাপড়ের মাস্ক খুব তাড়াতাড়ি ধুয়ে পরিষ্কার করা যায়। যার ফলে ভাইরাস বেশি সময় আটকে থাকতে পারে না। অবশ্য এর আগে মার্কিন সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন ঘরে তৈরি করা সুতির কাপড়ের মাস্কের ব্যবহারের পরামর্শ দিয়েছে।
😷 What’s the best homemade face mask to curb #Covid19?
— Bloomberg QuickTake (@QuickTake) July 24, 2020
You’ll need at least 2 layers, scientists @Globalbiosec @UNSW in Australia found using a LED lighting system and high-speed video camera. More @business: https://t.co/7ClbtNsvOE pic.twitter.com/GWh3HhlaGw

Post a Comment