নব-দিগন্ত নিউজ ডেস্ক: অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তৈরী করোনা ভ্যাকসিনের ফল আশানরুপ। কিন্তু এই ভাইরাসকে হারাতে আরও অনেক পথ পারি দেওয়া বাকি, জেনেভার সাংবাদিক সম্মেলনে এমনটাই বললেন WHO-র ইমার্জেন্সি প্রোগ্রামের ডিরেক্টর ড. মাইক রায়ান।
রায়ান বলেন, "ফলাফল পজিটিভ। তবে এখনও অনেকটা পথ যাওয়া বাকি।" তিনি আরও বলেন, 'রিয়েল ওয়ার্ল্ড' ট্রায়াল শুরু হবে। এবার আরও বড় মাত্রায় ট্রায়াল করতে হবে। বিশ্বে এই মুহূর্তে করোনার সম্ভাব্য ২৩টি ভ্যাকসিন নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চলছে।
পাশাপাশি, WHO প্রধান ড. তেদ্রস আধানম গেব্রেসিয়াস বলেন যে, যে দেশ বা যে সংস্থা-ই করোনার ভ্যাকসিন আনুক না কেন, তা যেন সবাই পায়, তা নিশ্চিত করতে হবে। বিশ্বের সমস্ত মানুষকে এই ভাইরাসের হাত থেকেই বাঁচানোই এখন একমাত্র লক্ষ্য। তাই জনকল্যাণে এই ভ্যাকসিনকে সবার হাতে পৌঁছে দিতে হবে।

Post a Comment