নব-দিগন্ত নিউজ ডেস্ক: প্রয়াত হলেন মধ্যপ্রদেশের রাজ্যপাল লালজি ট্যান্ডন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৫ বছর। যকৃত ও মূত্রের সংক্রমণ নিয়ে তাঁকে দিন কয়েক আগে লখনউয়ের মেদান্ত হাসপাতালে ভর্তি করা হয়। আজ সকালেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।


মধ্যপ্রদেশের রাজ্যপালের শারীরিক অবস্থার অবনতি হতে থাকে গত ১৬ জুলাই থেকে। চিকিৎসকরা জানান, তাঁর কিডনি, যকৃত, মূত্রনালী স্বাভাবিক ভাবে কাজ করছে না। তাঁর পুত্র ট্যুইটারে লালজি ট্যান্ডনের মৃত্যুর খবর জানান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর মৃত্যুতে শোকবার্তা জ্ঞাপন করেন।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর