নব-দিগন্ত নিউজ ডেস্ক: আইসিসি গত দু'মাস থেকে অনেকগুলি বৈঠকের আয়োজন করেও আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি। আইসিসির আয়োজিত একের পর এক বৈঠক কোনও সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়ে গিয়েছে। আইসিসির এই সিদ্ধান্তের প্রতি অমনোযোগ হওয়া বিসিসিআইয়ের চোখে একদমই ভাল লাগছিল না। একের পর এক নিস্ফলা বৈঠকের পর অবশেষে গতকাল অর্থাৎ সোমবার আইসিসির মিটিংয়ে অস্ট্রেলিয়ায় অক্টোবর-নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নিল আইসিসি। 



২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ আগামী বছর অর্থাৎ ২০২১ সালেই অক্টোবর - নভেম্বর উইন্ডোতে অনুষ্ঠিত হবে। ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ২০২১ সালের ১৪ ই নভেম্বর। 

২০২০ সালের স্থগিত হয়ে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ২০২২ সালে অক্টোবর-নভেম্বর উইন্ডোতে। ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ২০২২ সালের ১৩ ই নভেম্বর। 

২০২৩ সালের ৫০ ওভারের আইসিসি ক্রিকেট বিশ্বকাপ আয়োজিত হবে ভারতে। অক্টোবর-নভেম্বর উইন্ডোতে আয়োজিত হয়ে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ২৬ শে নভেম্বর ২০২৩।

২০২১ এবং ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে সেই নিয়ে আইসিসি কোনো চূড়ান্ত সিদ্ধান্ত এখনো জানায়নি। করোনা পরবর্তী পরিস্থিতির ওপর নির্ভর করে সিদ্ধান্ত নেওয়া হবে ২০২১ এবং ২০২২ সালের বিশ্বকাপ কোনটা অস্ট্রেলিয়ায় এবং কোনটা ভারতে হবে।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর