প্রয়াত ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তী ব্যাটসম্যান স্যর এভার্টন উইকস। বুধবার অ্যান্টিগাতে নিজের শহরেই জীবনাবসান হয় কিংবদন্তী এই ক্যারিবিয়ান তারকার। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর।


গত বছর থেকেই অসুস্থ তিনি। শেষপর্যন্ত বুধবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের অন্যতম বড় নাম ছিলেন উইকস। ওয়ালকট, ফ্র্যাঙ্ক ওরেল এবং উইকস- এই ত্রয়ী একসঙ্গে ‘দ্য থ্রি ডব্লিউস’ বলে পরিচিত ছিলেন ক্রিকেট বিশ্বে।


১৯৪৮ থেকে ১৯৫৮ সাল পর্যন্ত ১০ বছর ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলেছেন উইকস। এই সময়ে তিনি খেলেছেন ৫৮টি টেস্ট। তাঁর সংগ্রহে মোট ৪৪৫৫ রান, গড় ৫৮.৬২। ১৫টি সেঞ্চুরি রয়েছে উইকসের ঝুলিতে। ব্যাট হাতে দুর্ধর্ষ টাইমিংয়ের জন্যই ক্রিকেটপ্রেমীদের অত্যন্ত পছন্দের ক্রিকেটার ছিলেন উইকস।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর