নব-দিগন্ত নিউজ ডেস্ক: লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় ভারত-চিন উত্তপ্ত পরিস্থিতির আবহে অত্যাধুনিক ৩৩টি যুদ্ধবিমান কেনার প্রস্তাব দেয় বায়ুসেনা। এবার এই ৩৩টি অত্যাধুনিক যুদ্ধবিমান কেনার প্রস্তাবে অনুমোদন দিয়ে দিল কেন্দ্র। রাশিয়ার কাছ থেকে ১২টি সুখোই Su-30 MKI ও ২১টি নতুন MiG-29s যুদ্ধবিমান কেনা হচ্ছে। এর পাশাপাশি ভারতের হাতে থাকা ৫৯টি MiG-29s যুদ্ধবিমান নতুনত্ব করা হচ্ছে। এই পুরো প্রকল্পটিতে ১৮ হাজার ১৪৮ কোটি টাকা খরচ হচ্ছে।
কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক ভারতীয় বায়ুসেনা ও নৌসেনার জন্য ২৪৮টি অস্ত্র এয়ার-টাইম এয়ার মিসাইল কেনার ছাড়পত্র দিয়েছে। এর পাশাপাশি ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনকে নতুন ক্রুজ মিসাইল তৈরিরও ছাড়পত্রও দিয়ে দিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক। যা ১০০০ কিমি দূরে হামলা করতে সক্ষম হবে।

Post a Comment