আজ দুপুর ১.১১ মিনিট নাগাদ ভূমিকম্পে কেঁপে উঠল লাদাখ। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির পক্ষ থেকে জানানো হয়েছে, ‘কার্গিলের উত্তর-পশ্চিম দিকে ১৯৯ কিমি দূরে আজ দুপুর ১.১১ মিনিটে ভূমিকম্প হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৫। এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনও খবর নেই।’ 


গত সপ্তাহেও লাদাখে ভূমিকম্প হয়েছিল। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৫। এই কম্পন হয় ভূগর্ভের ২৫ কিমি গভীরে। কম্পনের উৎসস্থল ছিল লাদাখ।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর