নব-দিগন্ত নিউজ ডেস্ক: ভারতী এয়ারটেলের হাত ধরে দেশে শুরু হয়েছে eSIM পরিষেবা। এবার সেই তালিকায় ভোডাফোন। এয়ারটেল এর পর ভোডাফোনও এই পরিষেবা শুরু করল। যদিও ভোডাফোনের eSIM পরিষেবা বর্তমানে শুধু পোস্টপেইড গ্রাহকরাই পাবেন। এই পরিষেবায় কোনো ফিজিক্যাল SIM কার্ড ছাড়াই ইন্টারনেট থেকে মেসেজ - যাবতীয় সুবিধা পাবেন গ্রাহক। তবে, এই পরিষেবা বর্তমানে শুধু দিল্লি, মুম্বাই ও গুজরাটে পাওয়া যাচ্ছে। কোন কোন ফোনে এই পরিষেবা পাওয়া যাবে তার তালিকাও প্রকাশ করেছে সংস্থা।
বর্তমানে eSIM পরিষেবা শুধুমাত্র বাছাই করা iPhone গুলিতে ব্যবহার করা যাবে। সেই তালিকায় রয়েছে, iPhone 11, iPhone 11 Pro, iPhone 11 Pro Max, iPhone SE, iPhone XS, iPhone XS Max ও iPhone XR এর মতো মডেলগুলি।
কিভাবে কাজ করে eSIM?
হাই-এন্ড ডিভাইসে e-SIM ইন্টিগ্রেটেড সিম চিপের মতো কাজ করবে ৷ অর্থাৎ এর জন্য ফোনে আলাদা করে কোনও সিম লাগানোর দরকার নেই ৷ ফোনের পাশাপাশি ডেটা ব্যবহার ও এসএমএস ব্যবহারেরও সুবিধা পাবেন গ্রাহকরা ৷
কিভাবে পাবেন eSIM পরিষেবা?
eSIM এর সুবিধা পেতে হলে প্রথমে ‘eSIM email id’ টাইপ করে মেসেজ পাঠাতে হবে 199 নম্বরে৷ আপনার ইমেল আইডি মোবাইল নম্বরের সঙ্গে রেজিস্টার্ড না থাকলে ‘email email id’ লিখে 199 নম্বরে পাঠাতে হবে৷ একবার ইমেল ভ্যালিডেট হওয়ার পর 199 নম্বরে থেকে আপনার কাছে মেসেজ আসবে৷ ‘ESIMY’ লিখে মেসেজের উত্তর দিতে হবে৷ এরপর আরও একটি মেসেজ পাবেন৷ এরপর ই-মেল আইডিতে QR কোড পাবেন৷ কোডটি স্ক্যান করার পর eSIM অ্যাক্টিভেট হয়ে যাবে৷

Post a Comment