নব-দিগন্ত নিউজ ডেস্ক: বর্তমানে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় এর নাম হল ডগলাস। যা প্রকৃতিতে ধেয়ে আসছে স্থলভাগের দিকে। এই বিষয়ে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে যে, এটি হাওয়াই দ্বীপপুঞ্জের কাছে আছড়ে পড়তে পারে। এই হ্যারিকেনের শক্তি তখন অল্প হলেও কমতে পারে। কিন্তু ধ্বংসলীলা করার ক্ষমতা তখনো যথার্থ থাকবে এই ঝড়ের। 



শুক্রবার থেকে category4 এর ঘূর্ণিঝড়টি ধীরে ধীরে স্থলভাগের দিকে চলতে শুরু করে। এরপর অল্প পরিমাণ শক্তি হ্রাস হয় পরের দু'দিনে। এই তথ্য দেওয়া হয়েছে হনলুলুর সেন্ট্রাল প্যাসিফিক হ্যারিকেন সেন্টারের পক্ষ থেকে। আবহাওয়া বিজ্ঞানীদের মতে যখন এই ঝড়টি আছড়ে পড়বে তখন শক্তি অনেকটাই কম থাকবে। তবে হাওয়াই দ্বীপপুঞ্জের দিকে নজর রাখা হচ্ছে হ্যারিকেন সেন্টারের পক্ষ থেকে। 


আবহাওয়া দপ্তর এর তরফ থেকে জানানো হয়েছে কম করে এই ঝড়ের গতিবেগ হবে 111 কিমি থেকে 129 কিমি। এমনকি তারও বেশি হতে পারে। ফলে বোঝাই যাচ্ছে যে এই ঝড় কি পরিমানে ধ্বংসলীলা চালাবে। 



মানুষ টের পেয়েছে যে ঘূর্ণিঝড় কি রকম হতে পারে সম্প্রতি আমফান ঝড়ে। পুরো দক্ষিণবঙ্গ তছনছ করে দিয়েছে এই ঝড়টি। বিশেষ করে কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এই ঝড়ের কবলে বেশি পড়েছে। তারপর অনেকটা মুম্বাইয়ে গিয়ে পড়েছে। তবে এই ঝড় ভারতে নয় অন্য দেশে তাণ্ডব চালাবে।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর