after action against 59 chinese apps govt plans ban on pubg 273 other apps



নব-দিগন্ত নিউজ ডেস্ক: ভারত-চীন সীমান্ত উত্তেজনার জেরে যখন দেশ গর্জে উঠেছিল চীনা দ্রব্য বয়কটের ডাকে, সেই সুরে সুর মিলিয়ে কেন্দ্রও ডাক দিয়েছিল স্বনির্ভর ভারত গড়ার। এর পরেই ভারতে নিষিদ্ধ হয়ে যায় TikTok সহ জনপ্রিয় ৫৯টি অ্যাপ। এবার কি বাড়তে আরও চলেছে নিষিদ্ধ অ্যাপের তালিকা?





সূত্র বলছে, আরও ২৭৫টি চীনা অ্যাপের সুরক্ষা ব্যবস্থা খতিয়ে দেখছে কেন্দ্র। সেই তালিকায় রয়েছে জনপ্রিয় গেমিং অ্যাপ PUBG সহ Xiaomi-র তৈরি অ্যাপ Zili, ই-কমার্স জায়ান্ট আলিবাবা পরিচালিত Aliexpress অ্যাপ, Resso অ্যাপ, বাইট ডান্স পরিচালিত ULike অ্যাপও। 

ব্যবহারকারীর তথ্য কিভাবে সংরক্ষণ ও ব্যবহার করে এই অ্যাপগুলি? খতিয়ে দেখছে কেন্দ্র। তথ্য চুরির মতো সম্ভাবনা সামনে এলে নিষিদ্ধ হতে পারে এই অ্যাপগুলিও। 





সূত্রের খবর, দেশের সার্বভৌমত্ব ও সুরক্ষানীতি আরও কঠোর করতে সাইবার সুরক্ষার দিকে কঠোর নজরদারি চাইছে কেন্দ্র। দেশের মানুষের ব্যক্তিগত তথ্য সুরক্ষিত করতেই এই পদক্ষেপ করতে চলেছে সরকার। সেই সঙ্গে সরকারী সূত্র জানিয়েছে, চিনের অ্যাপগুলি নিয়মিত পরীক্ষা করে খতিয়ে দেখা হচ্ছে আর এটাও জানার চেষ্টা করা হচ্ছে যে এদের কোডিং কোথা থেকে করা হচ্ছে। এদের মধ্যে কিছু অ্যাপ জাতীয় সুরক্ষার জন্য বিপজ্জনক। সেই সঙ্গে কিছু অ্যাপ তথ্য শেয়ার ও গোপনীয়তার নিয়ম লঙ্ঘন করছে বলে জানা গিয়েছে। 


তথ্যপ্রযুক্তিমন্ত্রক জানিয়েছে, দেশের সুরক্ষা ব্যবস্থা লঙ্ঘন করতে পারে এমন অ্যাপগুলি নিষিদ্ধ করার পাশাপাশি আইনি ব্যবস্থাও গ্রহণ করা হবে।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর