নব-দিগন্ত নিউজ ডেস্ক: একদিকে করোনাভাইরাসতো আছেই তার উপর আরও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে জনজীবন অসহ্য হয়ে উঠেছে। এবার হ্যারিকেন হান্না(HANNA) আছড়ে পড়লো আমেরিকার টেক্সাস এর গল্ফ উপকূলে। 145 কিলোমিটার বেগে হয়ে যাওয়া ঝড় ও তার সঙ্গে হওয়া প্রবল বৃষ্টির জন্য টেক্সাসের বিস্তীর্ণ এলাকাজুড়ে ভূমিধসের ঘটনা ঘটেছে। একেবারে স্তব্ধ হয়ে গিয়েছে সেখানকার জনজীবন।
স্থানীয় প্রশাসনের সূত্রে জানা গিয়েছে যে শনিবার সন্ধ্যার দিকে টেক্সাসের পেডর এলাকায় আটলান্টিক সাগরে সৃষ্টি হওয়া এই ঝড়টি 145 কিমি গতি বেগে আছড়ে পড়ে। এর জন্য প্রবল ঝড়-বৃষ্টির সঙ্গে ভূমিধসও হয়ে যায়। রবিবার সকাল 5 টা পর্যন্ত এই ভয়াবহ ঝড়ের প্রকোপে সমস্ত পরিষেবা বন্ধ হয়ে গিয়েছে।
টেক্সাস এর গভর্নর গ্রেগ অ্যাবোটের তরফ থেকে শনিবার সকালে এই বিষয় নিয়ে সর্তকতা জারি করা হয়েছিল। ফলে প্রায় সবাই বাড়ির ভিতর আশ্রয় নিয়েছিল। যার জন্য এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর সামনে আসেনি এবং এদিকে হান্নার পাশাপাশি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় ডগলাস এই মুহূর্তে হাওয়াই দ্বীপপুঞ্জের দিকে এগিয়ে যাচ্ছে। আবহাওয়া বিশেষজ্ঞরা সতর্ক করেছে যে এই ঝড়টি হাওয়াইতে আছড়ে পড়তে পারে।
Laguna shores after Hurricane Hanna made land fall south of Corpus Christi #txwx @callerdotcom pic.twitter.com/cYcOqLHtD7— courtney sacco (@Caller_Courtney) July 25, 2020

Post a Comment