নব-দিগন্ত নিউজ ডেস্ক: এই শতাব্দীতে এখনও পর্যন্ত কোনও ওয়েস্ট ইন্ডিজের খেলোয়ার এই রেকর্ড করতে পারেননি। সেই রেকর্ড এবার করে ফেললেন ওয়েস্ট ইন্ডিজের বোলার কেমার রোচ। 2000 সালের পর থেকে এখনও পর্যন্ত কোনও ওয়েস্ট ইন্ডিজ বোলার টেস্ট ক্রিকেটে 200 উইকেট পায়নি। এবার ইংল্যান্ডের বিরুদ্ধে সেই রেকর্ড গড়লেন ওয়েস্ট ইন্ডিজের কেমার রোচ।



শেষবার  1994 সালে ওয়েস্ট ইন্ডিজের একজন বোলার হিসেবে কার্চলি অ্যামব্রোস টেস্ট ক্রিকেটে 200 উইকেট নিয়েছিলেন। তারপর একমাত্র কেমার রোচ ছাড়া এই রেকর্ড আর কেউ করতে পারেননি। কেমার রোচ ম্যানচেস্টারে তৃতীয় টেস্টের আগে নিজের নামের পাশে 199 উইকেট নিয়ে নেমেছিলেন খেলতে। ম্যাচের দ্বিতীয় দিনে ক্রিস ওকসকে আউট করে 200 উইকেট এর মালিক হয়ে যান তিনি। আর এর জন্য কার্টলি অ্যামব্রোস ঐদিন কেমার রোচকে অভিনন্দন জানিয়েছেন সঙ্গে ওর কাছে কম করে 300 উইকেট এর আবদার করেছেন। 



ওয়েস্ট ইন্ডিজের হয়ে টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারী হলেন কোর্টনি ওয়ালশ। 132 ম্যাচে 519 টি উইকেটের মালিক তিনি। এরপর দ্বিতীয় স্থানে আছেন কার্টলি অ্যামব্রোস। 98 ম্যাচে 405 টি শিকার তার। 81 টি ম্যাচে 376 টি উইকেট নিয়ে তিন নম্বরে আছেন ম্যালকম মার্শাল। 79 টি ম্যাচে 309 টি শিকার করে চার নম্বরে আছেন স্পিনার ল্যান্স গিবস। এছাড়া জোয়েল গার্নার, মাইকেল হোল্ডিং, গ্যারি সোবার্স ও অ্যান্ডি রবার্টসের মত 200 টি উইকেটের তালিকায় ঢুকে পড়লেন কেমার রোচ।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর