নব-দিগন্ত নিউজ ডেস্ক: ভারত বায়োটেক এর তৈরী করোনা ভ্যাকসিনের প্রথম পর্যায়ের হিউম্যান ট্রায়াল শেষ হলো। প্রথম পর্যায়ে মোট ৩৭৫ জনের শরীরে এই ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছিল। এদের মধ্যে এখনো পর্যন্ত ৫০ জনের রিপোর্ট পাওয়া গিয়েছে বলে খবর। এই ফলাফল যথেষ্ট আশাব্যঞ্জক বলে মনে করছেন পর্যবেক্ষকরা।
Part 1 of phase-1 of vaccine trial (Covaxin) completed. 50 people across India were administered the vaccine, results encouraging. 6 people were administered vaccine today under part 2 of phase-1: Dr Savita Verma, Principal Investigator of vaccine trial team at PGI Rohtak (25.07) pic.twitter.com/TsZhOoZr2S
— ANI (@ANI) July 25, 2020
হিউম্যান ট্রায়ালের প্রধান পর্যবেক্ষক ডঃ সবিতা বর্মা সংবাদ সংস্থা এএনআই-কে জানান, দেশজুড়ে মোট ৩৭৫ জন স্বেচ্ছাসেবকের শরীরে Covaxin প্রয়োগ করা হয়েছে। এর মধ্যে এখনো পর্যন্ত ৫০ জনের ফলাফল জানা গেছে। এই ৫০ জনের মধ্যে কারো শরীরেই Covaxin-এর বিরূপ প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়নি।
ICMR ও NIV এর যৌথ উদ্যোগে তৈরী হয়েছে Covaxin। গত ১৩ জুলাই থেকে প্রথম পর্যায়ে হিউম্যান ট্রায়াল শুরু হয়েছে। প্রথম পর্যায়ের ফলাফল দেখে দ্বিতীয় পর্যায়ে আরও স্বেচ্ছাসেবকের দেহে এই টিকা প্রয়োগ করা হবে। দু'পর্যায়ে মোট ১,১০০ জনের শরীরে প্রয়োগ হবে এই ভ্যাকসিন।
ICMR জানিয়েছে, করোনা ভ্যাকসিন পরীক্ষায় কোনোরকমের ঝুকিপুর্ণ পদক্ষেপ গ্রহণে রাজি নয় তারা। যাবতীয় নিয়ম মেনেই হচ্ছে ট্রায়াল। ট্রায়ালের ফলাফল খতিয়ে দেখে সুরক্ষার দিক থেকে নিশ্চিত হওয়ার পরেই এই ভ্যাকসিন বাজারে ছাড়ার অনুমতি দেওয়া হবে।

Post a Comment