নব-দিগন্ত নিউজ ডেস্ক: ২৬ জুলাই, ১৯৯৯। এই দিনটি ভোলার নয়। এই দিনেই ভারতের শয়ে শয়ে বীর সৈনিকরা জাতির জন্য লড়াই করে বীরত্ব ও সাহসিকতার সঙ্গে শহিদ হয়েছিলেন। ২১ বছর আগে এই দিনটিতেই পাকিস্তানি সেনাদের আক্রমণ রুখে দিয়ে যুদ্ধে জয় হাসিল করে ভারতীয় সেনাবাহিনী। প্রত্যেক বছর ২৬ জুলাই দিনটি পালন করা হয় কার্গিল বিজয় দিবস হিসেবে। তবে করোনা আবহে এবারের কার্গিল দিবস পালন একেবারেই আলাদা। অন্যবারের মতো না কোনও অনুষ্ঠান, না কোনও বিশেষ প্যারেড ৷ 


করোনা মোকাবিলায় সামাজিক দুরত্বের কথা মাথায় রেখেই এবারের কার্গিল দিবস পালন একেবারেই আলাদা। দিল্লির সিলেক্ট সিটি শপিং মল এরকমই এক অভিনব উদ্যোগ নিল। যেখানে গত শুক্রবার থেকেই ভার্চুয়াল শুরু হল কার্গিল নায়কদের শ্রদ্ধা জ্ঞাপন।


এই শপিং মল তাঁদের ওয়েবসাইটে, সোশ্যাল মিডিয়ায় কার্গিল যোদ্ধাদের তাঁর পরিবারকে লেখা চিঠি প্রকাশ করবেন। তাঁদের লড়াইয়ের কথাও বিশেষ ভিডিওতে ফুটে উঠবে। এছাড়া সাধারণ মানুষদের জন্য বিশেষ প্রতিযোগিতাও রয়েছে।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর