নব-দিগন্ত নিউজ ডেস্ক: ২৬ জুলাই, ১৯৯৯। এই দিনটি ভোলার নয়। প্রত্যেক বছর ২৬ জুলাই দিনটি পালন করা হয় কার্গিল বিজয় দিবস হিসেবে। এই দিনেই ভারতের শয়ে শয়ে বীর সৈনিকরা জাতির জন্য লড়াই করে বীরত্ব ও সাহসিকতার সঙ্গে শহিদ হয়েছিলেন। 

প্রায় দু’মাস ধরে চলেছিল কার্গিল যুদ্ধ। ২১ বছর আগে এই দিনটিতেই পাকিস্তানি সেনাদের আক্রমণ রুখে দিয়ে যুদ্ধে জয় হাসিল করে ভারতীয় সেনাবাহিনী। পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর ওই যুদ্ধ প্রক্রিয়াকেই নাম দেওয়া হয় 'অপারেশন বিজয়'।

প্রায় ৬০০ জন বীর সেনার বলিদানে শেষপর্যন্ত পাকিস্তানি সেনাদের পিছু হটতে বাধ্য করে ভারতীয় সেনাবাহিনী। ২৬ জুলাই দিনটি ‘কার্গিল বিজয় দিবস’ হিসেবেই অত্যন্ত তাৎপর্যপূর্ণ গোটা দেশবাসীর কাছেই। 

প্রায় ৬০ দিন ধরে যুদ্ধ করেছিল। মে-জুলাই মাসের মধ্যে এই যুদ্ধ হয়। ভারতীয় সেনাকে এই যুদ্ধে সাহায্য করে ভারতীয় বায়ুসেনাও। ১৯৯৯ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধের সমাপ্তি উপলক্ষ্যে ২৬ জুলাই পালন করা হয় কার্গিল বিজয় দিবস।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর