নব-দিগন্ত নিউজ ডেস্ক: রাজস্থানের বারমারের পাঁচপাদরা গ্রামের বাসিন্দা বছর বারোর হরিশ। লকডাউনে বন্ধ হয়েছে স্কুল, কলেজ। ভরসা এখন অনলাইন টিচিং। তবে এতেও সমস্যা রয়েছে অনেক! অনলাইন টিচিং করতে চাই স্ট্যাবল ইন্টারনেট কানেকশন। আর সেটাই নেই হরিশের গ্রামে। তাই বাধ্য হয়ে রোজ সকালে তাকে উঠে যেতে হয় পাহাড়ের কোলে! সেখানে উঁচুতে বসে সকাল ৮ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত চলে তার ক্লাস। এরপর ফের ঘরে ফেরা। হ্যা, এটাই এখন রোজনামচা বছর বারোর হরিশের।



হরিশের এই লড়াইয়ের কথা সম্প্রতি ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। নিজের টুইটার হ্যান্ডেলে তা শেয়ার করেছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন খেলোয়াড় বিরেন্দ্র সেহওয়াগ।


রোজ সকালে যাবতীয় শিক্ষা সরঞ্জাম নিয়ে হরিশ উঠে যায় পাহাড়ে। গত ৩৪ দিন ধরে এভাবেই পড়াশোনা চালিয়ে যাচ্ছে আইএএস (IAS) হওয়ার স্বপ্ন দেখা জওহর নবোদয় বিদ্যালয়ের ছাত্র হরিশ।


টুইট-এ এই কথা শেয়ার করে সেহওয়াগ লেখেন, 'হরিশ নামে রাজস্থানের বারমারের এক ছাত্র অনলাইন ক্লাসের জন্য নেটওয়ার্ক পেতে একটি পাহাড়ে ওঠে। সকাল আটটা থেকে দুপুর দু’‌টো পর্যন্ত ক্লাস করে বাড়ি ফেরে। হরিশের এই লড়াই যথেষ্ট প্রশংসনীয়, প্রয়োজনে তাকে সাহায্য করতে চাই।'

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর