নব-দিগন্ত নিউজ ডেস্ক: ১৯৯৯ সালের ২৬ জুলাই, কার্গিল যুদ্ধে মরণপণ লড়াই করেছিল ভারতীয় সেনা। দীর্ঘ লড়াইয়ের পর, বহু সৈনিকের বলিদান দিয়ে এসেছিল জয়। সেই দিনটিকে স্মরণীয় করে রাখতে প্রতি বছর আজকের দিনে পালিত হয় কার্গিল দিবস।
আজ 'মন কি বাত' অনুষ্ঠানে কার্গিলের বীর সেনাদের প্রতি শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ 'মন কি বাত' অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, পাকিস্তানকে বন্ধু ভেবেছিল ভারত। কিন্তু পাকিস্তান বিশ্বাসঘাতকতা করে। ফলত, কার্গিলের যুদ্ধে উচিত শিক্ষা পেতে হয়েছিল পাকিস্তানকে, যা কখনোই ভোলার নয়।
তবে কার্গিল যুদ্ধ জয়ের এই বাৎসরিক বর্ষপূর্তি উদযাপনেও করোনা যুদ্ধের কথা ভুলে গেলে চলবে না, কার্গিল যুদ্ধের মতোই প্রতিটি দেশবাসীকে লড়তে হবে করোনা যুদ্ধ, মনে করিয়ে দিলেন প্রধানমন্ত্রী।

Post a Comment