নব-দিগন্ত নিউজ ডেস্ক: দেশে করোনা ভাইরাসের সংক্রমণ দিনের পর দিন বেড়েই চলেছে। কখনও বা আগের দিনের সংক্রমনের সংখ্যা ছাড়িয়ে যাচ্ছে। আবার কখনও আগের দিনের মৃত্যুর সংখ্যা ছাড়িয়ে যাচ্ছে।
এমন অবস্থায় কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক স্যানিটাইজারের ব্যবহার নিয়ে সতর্ক করল। স্বাস্থ্যমন্ত্রীর অতিরিক্ত director-general ডক্টর আর কে বর্মা বলেছেন যে, 'এই সময়টা অভূতপূর্ব। কোনওদিনও কেউ ভাবেনি এমন একটা ভাইরাস সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে। তাই এই ভাইরাস থেকে নিজেদের বাঁচিয়ে রাখার জন্য মাস্ক ব্যবহার করুন। ঘন ঘন গরম জল পান করতে থাকুন। বেশি বেশি হাত ধুতে থাকুন। কিন্তু বেশি স্যানিটাইজার ব্যবহার করবেন না কখনও।'
বিশেষজ্ঞরা এবং চিকিৎসকরা স্যানিটাইজার ব্যবহারের ক্ষেত্রে জানিয়েছিলেন যে, বেশি স্যানিটাইজার ব্যবহার করলে চামড়ার উপকারী ব্যাকটেরিয়া মারা যায়। সে ক্ষেত্রে বারবার অতিরিক্ত স্যানিটাইজার ব্যবহার না করাই শ্রেয়। বিশেষজ্ঞদের মতে, সাবান এবং জলের উপযুক্ত ব্যবস্থা থাকলে স্যানিটাইজার এড়িয়ে চলাই ভাল।

Post a Comment