File Photo


নব-দিগন্ত নিউজ ডেস্ক: ভারত-চীন সীমান্ত উত্তেজনা যুদ্ধ পর্যন্ত গড়ালে ভারতকে সর্বত ভাবে সাহায্য করবে আমেরিকা, এমনটাই জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। করোনা আবহে চীনের দিকে বারংবার আঙ্গুল তুলতে দেখা গেছে মার্কিন প্রেসিডেন্টকে। এবার তার হুঙ্কার, 'চীনের জন্য গোটা বিশ্বের ভয়াবহ ক্ষতি হয়েছে।'


সোমবার হোয়াইট হাউসের পক্ষ থেকে চিফ অফ স্টাফ মার্ক মিডোজ  একটি প্রশ্নের উত্তরে জানিয়েছেন, 'বার্তা স্পষ্ট, আমরা কোনও দেশকে একা সবচেয়ে প্রভাবশালী হতে দিতে পারি না, তা সেটা এখানে হোক বা অন্য কোথাও।'


আমেরিকা নৌ-সেনা নিজেদের উপস্থিতি বাড়াতে দক্ষিণ চিন সাগরে দুটি বিমান বাহক নৌ বহর বহাল করেছে৷ এরপরেই নিজেদের বয়ান দিয়ে অবস্থান স্পষ্ট করেছে তারা৷


এই বিষয়ে মিডোজ জানিয়েছেন, চিন প্রায় পুরো দক্ষিণ চিন সাগরেই নিজেদের প্রতিপত্তি জাহির করে৷ চিনের এই দাপট দেখানো মেনে নেওয়া হবে না৷ এদিকে মিডোজের এই বিবৃতিতেই আরও শক্তিশালী করেছে ট্রাম্পের এই ট্যুইট৷

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর