নব-দিগন্ত নিউজ ডেস্ক: ফের কাশ্মীরে সেনা-জঙ্গি সংঘর্ষ। মঙ্গলবার দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামায় নিরাপত্তারক্ষীদের তল্লাশি অভিযান চলাকালীন জঙ্গিরা জওয়ানদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। পালটা জবাব দেন নিরাপত্তারক্ষীরাও। সূত্রের খবর, এই সংঘর্ষে একজন সেনা জওয়ান শহিদ হয়েছেন এবং লুকিয়ে থাকা একজন জঙ্গিকেও নিকেশ করেছে সেনা। 

আজ অর্থাৎ মঙ্গলবার ভোর ৫টা ৩০মিনিট নাগাদ পুলওয়ামায় গোসু এলাকায় লুকিয়ে থাকা জঙ্গিদের খোঁজে তল্লাশি শুরু করে সেনা ও জম্মু কাশ্মীর পুলিশ। আগেভাগেই তাঁরা খবর পান দুই জঙ্গি ঘাঁটি গেড়েছে এই অঞ্চলে। সকাল ৬টা নাগাদ জম্মু কাশ্মীর জোন পুলিশের তরফে জানানো হয়, ওই এলাকায় এখনও গুলির লড়াই চলছে। তবে একজন জঙ্গি নিহত হয়েছেন, তাঁর পরিচয় জানা যায়নি।

আপনার মতামত জানান

পূর্ববর্তী খবর পরবর্তী খবর